স্টাফ রিপোর্টার
বিশিষ্ট কমিউনিস্ট নেতা ও তাত্ত্বিক কমরেড আব্দুল হক এর ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, কমরেড আব্দুল হক আজীবন মার্কসবাদ-লেনিনবাদী আদর্শে অটল থেকেছেন। তিনি কখনও আদর্শবিচ্যুত হয়ে সুবিধাবাদ-সংশোধনবাদের প্রবাহে গা ভাসিয়ে দেননি। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার বৈজ্ঞানিক বিশ্লেষণ করে মার্কসবাদী লেনিনবাদী পন্থায় তিনি ও তার পার্টি এদেশে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের যে কর্মসূচী নির্ধারণ করেছিলেন সেই লক্ষ্যেই তিনি আজীবন অবিচল ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে আজ পূঁজিবাদ-সা¤্রাজ্যবাদ সৃষ্ট যেসব সংকট মানুষকে দুর্বিসহ অবস্থার মধ্যে ফেলে রেখেছে সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে চূড়ান্তভাবে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা ব্যতীত মুক্তির আর কোন পথ নেই। সমাজতান্ত্রিক বিপ্লবের সেই জায়গায় পৌঁছাতে কমরেড আব্দুল হক নির্ধারিত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করাই বিপ্লবীদের কর্তব্য। বক্তারা জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লড়াই-সংগ্রামে শরীক হতে সকলকে কমরেড আব্দুল হকের আদর্শ ধারণ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, কমরেড আব্দুল হক শুধু সাংগঠনিক কর্মকা-েই সীমাবদ্ধ ছিলেন না। বরং সবধরনের তাত্ত্বিক ও মতাদর্শিক বিতর্কে মার্কসবাদী-লেনিনবাদী লাইনকে উর্দ্ধে তুলে ধরে সঠিক পথ নির্ধারণে নিয়মিত লেখালেখি করে গেছেন। এইসব বই অধ্যয়ন করলে তার চিন্তা-চেতনার সাথে পরিচিত হওয়া যাবে।
বুধবার সন্ধ্যায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কার্যালয়ে কমরেড আব্দুল হক এর মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক রতœাংকুর দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট বামপন্থী চিন্তক কবি ইকবাল কাগজী। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কবি কুমার সৌরভ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতা মাসুদ আক্তার, আমির উদ্দিন, বিনন্দ কর ও শফিক মিয়া।


