দক্ষিণ সুনামগঞ্জ অফিস
মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই মানবিক কাজে নিয়োজিত থাকা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার রাতে শাবির ল্যাব থেকে হাসনাত হোসেনের নমুনা পরীক্ষার রির্পোট পজেটিভ আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
তিনি জানান, করোনার উপসর্গ শরীরে থাকায় কয়েকদিন যাবৎ বাড়িতেই অবস্থান করেছিলেন তিনি। গত শুক্রবার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সিলেট পাঠানো হয়। আজ তাঁর নমুনা পরিক্ষার রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়। বর্তমানে তিনি তাঁর নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন।
- ধর্মপাশায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ট্যাকেরঘাট বধ্যভূমিতে নব্বই লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ


