তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তের ট্যাকেরঘাট বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন রতন।
শনিবার দুপুর ২ টার দিকে পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. মাকসুদুল আলম, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম রেজাউল করিম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খসরুল আলম, বীর মুক্তিযোদ্ধাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বধ্যভূমির প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যানস ল্যান্ড হতে ১৫১ গজ দূরে বড়ছড়া মৌজার এসএ জেএল নং-১৯৮, এসএ দাগ-৬১, পরিমান ০.১৯ একর ভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাবিত স্থানটি সরেজমিন পরিদর্শন করা হয়। গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এই স্মৃতি স্তম্ভটি প্রায় নব্বই লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। শহীদ সিরাজ এর সমাধির দক্ষিণ পাশে এই স্থাপনাটি নির্মাণ করা হবে। এর প্রস্তাব ইতোমধ্যে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অনতিবিলম্বে নির্মাণ কার্যক্রম গ্রহণের জন্য নির্বাহী প্রকৌশলী, গণপুর্ত বিভাগ সুনামগঞ্জকে অনুরোধ করা হয়েছে ।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় স্বাধীনতা উপত্যকা খ্যাত বাঁশতলা (হকনগর), ডলুরা, ট্যাকেরঘাট এবং মহেশখলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ৪টি বধ্যভূমি উন্নয়ন কাজের প্রকল্প গ্রহণ করা হয়েছে।
- করোনায় আক্রান্ত পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন
- বালু, পাথর উত্তোলন জটিলতা নিরসনের প্রতিনিধি নিয়োগ


