দ.সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান্ত দৈনিক একাত্তরের কথার দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সালেহ আহমদ হৃদয়, শান্তিগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক জাহাঙ্গীর হোসেন ও পল্লী বিদ্যুতের লাইনম্যান মাসুক আহমদের বাসায় উপহারস্বরূপ ফলমূল পৌঁছে দিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
ভিটামিন-সি সমৃদ্ধ নানান ফলমূল দিয়ে সাজানো শুভেচ্ছা প্যাকটি শুক্রবার বিকেলে আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ বলেন, এই দুঃসময়ে করোনা আক্রান্তরা যেন নিজেদের একা না ভাবেন। তারা যেন মানসিকভাবে চাঙ্গা থাকেন তাই এই প্রচেষ্টা। দোয়া করি যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।


