জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে একই পরিবারের ৪ জনসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৬ জনই পৌরসভার বাসিন্দা। এরমধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী।
শুক্রবার রাতে পৌর শহরের শহীদ মিনার এলাকায় একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন এবং আজ শনিবার সকালে আরও ১ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, নমুনা সংগ্রহের তাঁদের রিপোর্ট পজেটিভ এসেছে। আজ সকালে আক্রান্তদের কে হোম আইসোলেসনে রাখা হয়েছে। জগন্নাথপুর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এরমধ্যে ৭ জন সুস্থ হয়েছেন।


