করোনা উপসর্গ, জগন্নাথপুরের এক যুবককে সিলেটে প্রেরণ

জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসের উপর্সগ থাকায় এক যুবককে সিলেটের শহীদ সামছুউদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ ৩৫ বছর বয়সী এক ব্যক্তি স্বাস্হ্য কমপ্লেক্সে এলে আমরা তার নমুনা সংগ্রহ করে তাকে সিলেটের শহীদ সামছুউদ্দিন হাসপাতালে প্রেরণ করেছি।
ওই ব্যক্তি শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা।
প্রসঙ্গত, সম্প্রতি জগন্নাথপুরে ১৬ জনের করোনার লক্ষণের নমুনা সংগ্রহ করে স্বাস্হ্য কমপ্লেক্স ঢাকায় প্রেরণ করে। তবে এখনও ওই সব নমুনার প্রতিবেদন আসেনি।