করোনা রোগীদের স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসাসামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে কারোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশেন ইউকের পক্ষ থেকে জেলা স্বাস্থ্যবিভাগকে দুটি অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর, ১০টি পালর্স অক্সিমিটার ও তিনটি ইলেকট্রিক কেটলি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিনের হাতে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।
চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলার ডেপুটি সিভিল সার্জন মো. আশরাফুল হক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি চিকিৎসক মোস্তাফা শাহ জামান চৌধুরী, সংগঠনের সদস্য এম এ হান্নান, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সহকারী পরিচালক এ এস এম আবদুল মুমিন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ট স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।