জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর প্রমুখ। সভায় করোনা ভাইরাসে আক্রান্ত ২৫ জনকে দুই হাজার টাকা করে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
- জগন্নাথপুরে নতুন আক্রান্ত দুইজন হোম আইসোলেশনে
- করোনা রোগীদের স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসাসামগ্রী প্রদান


