জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে করোনাভাইরাসে নতুন আক্রান্ত দুইজন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।
আক্রান্তরা হলেন পৌরশহরের জগন্নাথপুর বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা একজন এবং ভবানীপুর এলাকায় একজন।
গতকাল সোমবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১০৫ জন। এরমধ্যে নতুন ৪জনসহ মোট সুস্থ হয়েছেন ৯৭। অপর আক্রান্তদের মধ্যে একজন সিলেটে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। অপরাপর ৭জন হোম আইসোলেশনে আছেন।
- উডগ্রেঞ্জ ব্যাপটিস্ট চার্চ ফুড ব্যাংকে খাদ্য সামগ্রী পৌঁছে দিল যুক্তরাজ্য জাতীয়তাবাদী মহিলা দল
- জগন্নাথপুরে করোনা আক্রান্ত অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে অর্থ বিতরণ


