করোনা শনাক্ত ৯ জন, মৃত ১

স্টাফ রিপোর্টার
৪২ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ জন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন, তাহিরপুর উপজেলার ২ জন, দিরাই উপজেলার ১ জন এবং ধর্মপাশা উপজেলার ৩ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছাতক উপজেলার ১ জন।
রবিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ১০২ জন। এরমধ্যে সর্বোচ্চ ৩৪ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ২৫ জন, তাহিরপুর উপজেলার ১৪ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলার ৫ জন, ধর্মপাশা উপজেলার ৯ জন, জগন্নাথপুর উপজেলার ১২ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯৪৩ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৮০৯ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী ১২ জন মারা গেছেন ছাতক উপজেলায়। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলায় ২ জন, ধর্মপাশা উপজেলায় ২ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন মারা গেছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ৪১৭ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৮৯৩ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৫০ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৮৪২ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯৩ জন।