বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে নিজ কন্যা সন্তানকে ধর্ষণের চেষ্টাকারী লম্পট পিতার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা সদরের আব্দুল কাদির চত্তরে বি আর ডি এস, নারী নেতৃবৃন্দ ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিআইডিএসের সভাপতি, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির মৃধা, যুগ্ম আহবায়ক আবুল কাহার, আওয়ামী লীগ নেতা অলীমান তালুকদার, রুকন মিয়া, ইউপি সদস্যা প্রতিমা রানী, শামসুন্নাহার, রিমা পাল, শাহানা খাতুন প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন
এর আগে চলতি মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায়ও অভিযুক্ত পিতা কে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বর্তমানে অভিযুক্ত পিতা জেল হাজতে আটক রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুন মেয়েকে (১১) জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেন স্ত্রী। স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার জন্য বিচার সালিশ বসলেও সমাধান হয়নি। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন মহল থেকে এই লোমহর্ষক ঘটনায় তীব্র ঘৃণা ও নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


