কলকলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম (৪৫) কে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে ৫ টার দিকে স্থানীয় কলকলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বালিকান্দি গ্রামের বাসিন্দা প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিমের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে।
 এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল ও এএসআই আবুলের নেতৃত্বে একদল পুলিশ কলকলিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  
জগন্নাথপুর থানার ওসি মুরসালিন জানান, গ্রেফতারকৃত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিলু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।