লিপসন আহমদ
‘থাকবে শিশু সবার মাঝে ভালো দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের আবুল হোসেন মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে এবং এলসিবিসিই প্রোগামের সহযোগিতায় শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী নেত্রী শিলা রায়ের সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকতা বাদল চন্দ্র বর্মণের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা হযরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উদীচির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগাম অফিসার উত্তম চক্রবতী প্রমুখ।
এছাড়া সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর বেগম।
শিশু সমাবেশে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রধান শিক্ষাই হলো তার পরিবার। একটা পরিবার তাদের সন্তানকে যে রকম শিক্ষা দেবে তারা সেই রকমেই গড়ে উঠবে।
বক্তারা বলেন, বর্তমান সরকার শিশুদের অধিকার নিশ্চিত করতে ও শিশু নির্যাতন বন্ধ করতে কাজ করে যাচ্ছেন।
আলোচনা সভা পরে সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আবুল হোসেন মিনালায়তনে সামনে বাল্য বিবাহ নিরোধ দিবস ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


