স্টাফ রিপোর্টার
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন পালন উৎসব স্থগিত করার একদিন পর সুনামগঞ্জের সরকারি শিশু পরিবারে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে জেলা যুবলীগের নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার দুপুরে শহরতলীর হাছননগরের সরকারি শিশু পরিবারে কেক কাটা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ, সরকারি শিশু পরিবারের অতিরিক্ত উপ তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন, খালাম্মা আলফাতুননাহার, কারিগরি প্রশিক্ষক মো. গোলাম কিবরিয়া, ইদ্রিস আলী, জেলা যুবলীগের আহবায়ক
কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জ্বল, সদর উপজেলা যুবলীগের সদস্য জেবুল মিয়া, কাউছার আহমদ, জুনেদ আহমদ, গিয়াস উদ্দিন, পাপলু আহমদ, আরজু মিয়া, সুনামগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক আবাবিল নূর, যুগ্ম আহবায়ক টিটু তালুকদার ও দেবাশীষ দাসগুপ্ত বাপ্পী, পৌর যুবলীগের সদস্য সুমন দাস, সৈয়দ ইমন, ছাত্রলীগ নেতা দীপংকর কান্তি দে, লিকন আহমেদ, জগৎজ্যোতি রায় জয় প্রমুখ।
আলোচনা সভা শেষে শিশু পরিবারের উপস্থিত শতাধিক শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
- বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু সমাবেশ
- ৫ ঘণ্টা পরিবহন ধর্মঘট শেষে পৌর মেয়রের হস্তক্ষেপে প্রত্যাহার


