কলকলিয়া ইউপি’র ৭নং ওয়ার্ড আ. লীগের কমিটি গঠন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকেলে এক সভা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দিপাল’র পরিচালনায় অর্জুন মার্কেটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুল হক, ছালিক মিয়া, সাংগঠনিক সম্পাদক যুবরাজ মিয়া, ছালেক আহমদ, ক্রীড়া সম্পাদক কদ্দুছ মিয়া, ত্রাণ সম্পাদক ফজর আলী, হরিবল দাস, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সম্পাদক দিলোওয়ার হোসেন দুলা, সমরুল হক, আনিছ মিয়া, উপজেলা যুবলীগ নেতা রাধেশ দেবনাথ, শাহ আলম জাহাঙ্গীর খান, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কৃপেন্দ্র রঞ্জন দে, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ ইশ্বাদ আলী, নিকিল দাস, বশর মিয়া, যুবলীগ আহ্বায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক রেজা, কামরুল বক্স, লিলু মিয়া, শিপু মিয়া ইউনিয়ন যুবলীগ নেতা শিপন আহমেদ তালুকদার, সৈয়দ হাফিজ, মো. সাকিন মিয়া, আলিফ মিয়া, আছকির মিয়া।
সভায় সর্বসন্মতিক্রমে সৈয়দ ঈশ্বাদ আলী কে সভাপতি নিকিল দাস কে সাধারণ সম্পাদক ও চঞ্চল দাস কে সর্বসন্মতিক্রমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।