ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইউএনওর হস্তক্ষেপে অস্টম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। ছাত্রীর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের মোদাহরপুর গ্রামে। শুক্রবার বিকেলে এ বিয়ে বন্ধ হয়।
জানা যায়, ওই স্কুল ছাত্রীর সাথে পার্শ্ববর্তী নেত্রকোনার বারহাট্টা উপজেলার আশিয়ল গ্রামের এক যুবকের সাথে বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। খবর পেয়ে ওইদিন বিকেল পাঁচটার দিকে ইউএনও মো. মামুন খন্দকার বিয়ে বাড়িতে যান এবং বাল্যবিয়ে বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।
ইউএনও মো. মামুন খন্দকার বলেন, ‘বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না বলে ওই ছাত্রীর বাবা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।’
- কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে নিরাপত্তা পরিষদের পূর্ণ সমর্থন
- কলকলিয়া ইউপি’র ৭নং ওয়ার্ড আ. লীগের কমিটি গঠন


