কলেজের মাঠ রক্ষার দাবিতে প্রতিবাদ

অবৈধ দখলদারদের হাত থেকে ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের মাঠ রক্ষার্থে প্রতিবাদ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া মিছিলটি পশ্চিমে ইছাপুর ও পূর্বে নিধিচর প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলেজ গেট প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সোহাস, রাজু, অশোক, বদরুল প্রমুখ। সমাবেশে থেকে  শনিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি