টাঙ্গুয়ার হাওরে ২ জেলের সাজা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়া হাওরে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলো উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের মৃত আব্দুল আমিনের পুত্র রায়হান মিয়া(৩০) ও একই ঠিকানার আব্দুল আওয়াল’র পুত্র আলিকুল মিয়া(২৮)।
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গুয়া হাওরে কর্তব্যরত পুলিশ রায়হান মিয়াকে মাছ ধরতে বাধা দিলে সে পুলিশকে মারতে উদ্যত হওয়ার ঘটনায় রায়হানকে ৩ মাসের দন্ড দেয়া হয়। অপরদিকে টাঙ্গুয়া হাওরের রাজারদাইর জলমহালে অবৈধভাবে মাছ ধরার অপরাধে আলিকুলকে ২ মাসের দন্ডাদেশ দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ ইকবাল হোসেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হানিফ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।