কাদিপুর প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় কাদিপুর প্রিমিয়ার লীগ কেপিএলের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৪টায় কাদিপুর গ্রামের দক্ষিণের মাঠে এ ফুটবল লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়।
খেলায় বিবি ফাইটার্সকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উইন উড ফুটবল ক্লাব। খেলার প্রথমার্ধে বিবি ফাইটার্স তিন শূন্য গোলে এগিয়ে থাকলেও শেষার্ধে শেষ ৫ মিনিটে দাপুটে খেলে তিন গোল করে খেলায় সমতা ফেরায় উইন উড। পরে অতিরিক্ত সময়ে খেলার কোনো মিমাংসা না হলে ট্রাইব্রেকারের        মাধ্যমে জয় ছিনিয়ে নিয়ে এ সিজনের চ্যাম্পিয়ান হয় উইন উড।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও  রানার আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি বাবর হোসেন, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম,  যুবদল নেতা সিজিল আহমদ রনি, ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগ নেতা জানে আলম, মুবিন সিদ্দিকী।
খেলা পরিচালনা করেন জাকারুল হক জাকার, বদরুল ইসলাম ও কয়েছ আহমদ। খেলার ধারাবিবরণীতে ছিলেন নাছির হোসেন ও সদরুল ইসলাম।
উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখ খেলাটি শুরু হয়েছিল। শনিবার ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয় ধারাবাহিক এ ফুটবল লীগের।