কানাডাপ্রবাসীদের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
সনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শনিবার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সদর উপজেলার আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৫ জন শিক্ষার্থীকে বই, খাতা, জ্যামিতি বক্স, কলম, পেনসিল, রাবার, কার্টারসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।
কানাডার টরন্টোস্থ সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সুনামগঞ্জের সামাজিক সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’ এই কাজে সহযোগিতা করে।
শিক্ষা উপকরণ বিতরণকালে ‘অসহায়ের পাশে আমরা’ সংগঠনের সংগঠক সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, আইনজীবী—সাংবাদিক মাহবুবুল হাসান শাহীন, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, কানাডাপ্রবাসী এনামুল হক টিপু, আবদুল্লাহ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ নাছিমা বেগমসহ এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আইনুল ইসলাম বাবলু জানান, করোনাকালেও কানাডাপ্রবাসীরা সুনামগঞ্জের বিপাকেপড়া মানুষজনকে সহায়তা করেছিলেন। এবার জেলার সদর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলায় বন্যার্তেদর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করছেন তারা।