শান্তিগঞ্জ প্রতিনিধি
হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেন মাও. নুর হোসেন, আব্দুল আলীম, জাকারিয়া আহমদ ও তাহাজ্জুদ আলী। দুই বছরের জন্য এ কমিটির গঠন করা হয়। পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৭নং ওযার্ডের প্রাক্তন সদস্য শওকতুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সহ—সভাপতি বিলাল আহমদ বাদশা মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য খলিলুর রহমান, আতিকুর রহমার, উপদেষ্ঠা জাবেদ নূর, শাহীন আহমদ, সাবিত নূর, গাজী আবুল কালাম, আবু বকর সিদ্দিক (রা.) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাও. নূর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আলীম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, কোষাধ্যক্ষ তাহাজুদ আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাও. শাকির আহমদ।
কমিটি ঘোষণা করেন পশ্চিমপাড়া ইমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আতিকুর রহমান আতিক। নতুন এ কমিটির সভাপতি নির্বাচিত হন সভাপতি মাও. নূর হোসেন, সহ—সভাপতি বিলাল আহমদ, মো. আল আমিন, মো. হাসান আলী, ইসলাম উদ্দিন, জুসেদ আলী, জাফর আলী, সাধারণ সম্পাদক আবদুল আলীম, সহ—সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, আশ্রাফ আলী, ফজলুল হক টিপু, মুনসুর আলী, মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সহ—সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, এখলাছ আলী, তানভীর আহমদ, ফয়ছল আলী, বারিক আহমদ, তানিম আহমদ, রাজা আহমদ, নাঈম আহমদ, অনিক আহমদ, কোষাধ্যক্ষ তাহাজ্জুদ আলী, সহ—কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, মো. তামীম আহমদ, প্রচার সম্পাদক মুরসালিন আহমদ, সহ—প্রচার সম্পাদক জিনার আহমদ, হাজিবুর রহমান, জুয়েল আহমদ ইকবাল, মো. ইয়াহিয়া, ইকবাল হোসেন, শাফিক নূর, শামীম আহমদ, সাকিব আহমদ, দপ্তর সম্পাদক জাকারিয়া আহমদ জাকার, সহ—দপ্তর সম্পাদক জামিল আহমদ, আতিকুল ইসলাম, ঝুলন আহমদ, বিশেষ সদস্য আকমল হোসেন, আছকির আলী, তারেক আহমদ, শাহ আলম ও মো. শাহান।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আইয়ুব উদ্দিন বুদ্ধি, শামসুল হক, ক্বারী আমান উল্লাহ, শাহজাহান সাজু, মাও. রফিকুল ইসলাম, ফজর আলী, আবদুস সামাদ, মাও. শামীম আহমদ, খোয়াজ উল্লাহ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন— মানিক উল্লাহ, শহিবুর রহমান, হাফিজ হাবিব উল্লাহ, ইয়াহিয়া আহমদ, সেগুন নূর, ফয়জুল হক, দিলু আহমদ, লাফুল মিয়া, হাসান আলী ও হাফিজুর রহমান প্রমুখ।


