শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ঢেউটিন বিতরণ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
শনিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জস্থ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির হিজল বাড়িতে জেলার বিভিন্ন উপজেলার ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এই ঢেউটিন বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সভাপতি ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সহ—সাধারণ সম্পাদক এম এ সালামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরীফি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমিতি ইউকের সাংগঠনিক সম্পাদক, লন্ডন প্রবাসী বিপ্লব সরদার, সমাজকর্মী আলী খান, শান্তিগঞ্জ আওয়ামী লীগের সহ—সভাপতি রফিক খান, সহ—সাধারণ সম্পাদক আবাব মিয়া, এনামুল কবির, আওয়ামীলীগ নেতা শাহীন আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি ফয়জুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার প্রমুখ।
- ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী আজ
- হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক


