ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সুনাম-সাধারণ ১৪ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আজমল হোসেন সজলের সমর্থনে ছাতকের কালারুকা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদস্য প্রার্থী আজমল হোসেন সজল বক্তব্য রাখেন।
ইউপি চেয়ারম্যান অদুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী। সভায় কালারুকা ইউনিয়নের সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।


