কাল আসছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব

স্টাফ রিপোর্টার
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী সুনামগঞ্জে আসছেন আগামীকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার। ঐ নি বিকাল ৫টায় তিনি সুনামগঞ্জ সার্কিট হাউসে এসে পৌঁছবেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নেজারত ডেপুটি কালেক্টর মো. স¤্রাট হোসেন।
১৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় যোগদান করবেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। সভায় বিবিএস কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন জরিপ ও শুমারি কার্যক্রম বিষয়ে সুনামগঞ্জ জেলা বিবিএস’র কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করবেন।