কুরবাননগরে জাপা ও যুব সংহতির সভা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন জাতীয় পার্টি ও যুব সংহতির কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাসননগরে কুরবান নগর জাপার আহবায়ক আলী নুরের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রশীদ আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুুব সংহতির নির্বাহী সদস্য ও জেলা যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুরবান নগর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও জাপার সিনিয়র   
 নেতা নুরুল হক,  ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়া, ৭, ৮, ৯ সংরক্ষিত ইউপি সদস্য করপুল নেছা, সাবেক ইউপি সদস্য পেয়ারা বেগম, জাপা নেতা শাহাবুদ্দিন, আবুল কাশেম, সহিবুর রহমান, রজব আলী, আব্দুল হামিদ, আব্দুল হক, আমির আলী, নুরুজ্জামান, আব্দুর রশীদ, জহুর, মুহিবুর, জমির উদ্দিন, অজুদ আলী, সেলিম আহমদ, আব্দুল হাই, মোক্তার হোসেন পরশ প্রমুখ।