কুশিয়ারা নদীর উপর নির্মিত সেতু আব্দুস সামাদ আজাদের নামে করণের দাবি

জগন্নাপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর উপর নির্মিতব্য সেতুটি প্রয়াত জাতীয় নেতা, প্রথম পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ নামে নামকরণের দাবিতে আন্তর্জাতিক যুদ্ধাঅপরাধ গণ বিচার আন্দোলন যুক্তরাজ্যে সাউথ শীল্ডস আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ গণ বিচার আন্দোলন যুক্তরাজ্যে সভাপতি জাবিছ আহমদ জিম্মাদার এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মকছুদ কোরেশীর পরিচালনায় বক্তব্যে রাখেন সহ-সভাপতি নজরুল ইসলাম, কাওছার আহমদ, জাহাঙ্গীর হোসেন, সৈয়দ এহছান, তাহের আলী, জিলাক আহমদ, জুয়েল আলী, কমর উদ্দিন জুলহাস, সোলেমান আহমদ প্রমুখ৷
বক্তারা বলেন কুশিয়ারা নদীর উপর সেতুটি নির্মিত হবে শুনে সুনামগঞ্জের সকল প্রবাসীরা আনন্দিত। সেতুটির নাম যেন প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর নামে নাম করণ করা হয়। এই দাবি সকল প্রবাসী বাঙালিদের। প্রেস বিজ্ঞপ্তি