জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরে কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি মানিব্যাগ, প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংকের ক্রেডিট কার্ড ফিরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় হারানো মানিব্যাগের প্রকৃত মালিকের নিকট নগদ টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ড ও গুরুত্বপূর্ণ কাগজসহ মানিব্যাগ হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার দিকে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল দায়িত্বপালকালে জগন্নাথপুর বাজার এলাকায় রাস্তায় একটি মানিব্যাগ পান। বিষয়টি অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরীকে অবহিত করলে অফিসার ইনচার্জ প্রকৃত মালিক কে খুঁজে বের করার নির্দেশ দেন। এক পর্যায়ে মানিব্যাগের প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়। পৌর শহরের জগন্নাথপুর এলাকার শামীম আহদ ওই মানিব্যাগের মালিক। তিনি সন্ধায় অফিসার ইনচার্জ এর কক্ষে হাজির হয়ে উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে মানিব্যাগ সনাক্ত করেন। পরে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী মানিব্যাগে থাকা নগদ উনিশ হাজার টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ড ও গুরত্বপুর্ণ ডকুমেন্টসহ মানিব্যাগটি শামীম আহমেদের নিকট বুঝিয়ে দেন। হারানো মানিব্যাগ ফিরে পেয়ে আনন্দে শামীম বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশিদ চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।


