কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান অ্যাড. শামীমার

টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে নদ-নদীর পানি বেড়ে সুনামগঞ্জের হাওরের বোরো ফসল তলিয়ে এবং শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের মানব সম্পদক বিষয়ক ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফেরামের সভাপতি অ্যাড. শামীমা শাহরিয়ার।
সোমবার বিকালে এক বিবৃতিতে তিনি সুনামগঞ্জের কৃষক লীগের সকল  নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান এবং কৃষকদের ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ করেন।
এছাড়াও তিনি জেলা পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাকে কৃষকদের পাশে থেকে বাঁধ রক্ষায় সর্বোচ্চ শক্তি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকান্ড তীক্ষè পর্যবেক্ষণে রেখে বোরো ফসল রক্ষার জন্য করণীয় নির্ধারণে জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)