স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যবিধি মেনে দেখার হাওরে স্থানীয় কৃষক সহিবুর রহমানের এক কেদার পাকা জমির ধান কেটে দিয়েছেন সদর উপজেলা প্রশাসন ও জেলা যুবলীগের শতাধিক নেতাকর্মী।
সোমবার সকালে জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ারের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হাওরে গিয়ে এই কৃষকের ধান কেটে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা অ্যড. মজিানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়,লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহীনুর রহমান,সাধারন সম্পাদক সুহেল আহমদ, ইউনিয়ন যুবলীগের সাধারন সহিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবু হানিফা প্রমুখ।
এসময় সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, এবার হাওরে কোন ধান কাটা শ্রমিকের সংকট নেই তারপরেও যুবলীগের প্রতিটি নেতাকর্মীরা জেলার বিভিন্ন হাওরে কৃষকদের পাকা ধান কেটে গোলায় তুলে দিতে প্রস্তুত। আজ যুবলীগের শতাধিক নেতাকর্মীরা দেখার হাওরে এক কৃষকের এক কেদার পাকা ধান কেটে দিয়েছে।


