কৃষকের মাঝে ধানের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের হতদরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এ চারা বিতরণ করেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। ৪২জন কৃষককে  বিআর ২২ ও বিআর ২৪ জাতের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা   পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু প্রমুখ।