কোনটি সঠিক..

স্টাফ রিপোর্টার
সোমবার দৈনিক সুনামগঞ্জের খবরের ৩য় পৃষ্ঠায় ‘শহর থেকে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পুলিশের দাবি করা গ্রেফতারকৃত ও আদালতে প্রেরণকারী আসামী মৃত ফনীন্দ্র তালুকদারের ছেলে পংকজ কান্তি তালুকদার। সোমবার রাতে নিজে স্বশরীরে উপস্থিত হয়ে দৈনিক সুনমাগঞ্জের খবরকে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি দিয়েছেন তিনি। প্রতিবাদে পংকজ কান্তি তালুকদার বলেছেন,‘আমি গত ৬ বছর আগে শহরের জামতলা এলাকায় বসবাস করেছিলাম। পরে আমি চলে  
এসেছি। বর্তমানে আমি কাজীর পয়েন্ট এলাকায় বসবাস করছি এবং জেল রোডে ব্যবসা করে যাচ্ছি। কিন্তু পুলিশ গণমাধ্যমে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বলেছে, আমি সাজাপ্রাপ্ত আসামী। আমাকে গ্রেফতার করা হয়েছে। অথচ আমি রবিবার ও সোমবার আমার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত ব্যবসা করে আসছি।’
এদিকে সদর থানার এসআই পবিত্র কুমার সিংহ সোমবার রাত দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান, পংকজ কান্তি তালুকদারের বিরুদ্ধে টেলিফোন বিল বকেয়া মামলায় সাজা ছিল। এই মামলায় তাকে রবিবার সকালে গ্রেফতার করা হয়। পরে বিকালে সে বকেয়া টেলিফোন বিল পরিশোধ করে আদালত থেকে জামিন পেয়েছে। পুলিশ গণমাধ্যমে মিথ্যা ও ভুল তথ্য দেয়নি।