সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ী সহ-সভাপতি সবুজ কান্তি দাসকে মোবাইলে হত্যার হুমকি ঘটনার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নৃপেশ তালুকদার নানু, দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, দূর্গাবাড়ী পরিচালনা কমিটির সদস্য অভিজিৎ চৌধুরী, সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)


