স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ১৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। যাদের বেশিরভাগই দিরাই উপজেলার। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে হাওরাঞ্চল সুনামগঞ্জ জেলায় ১৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। যাদের বেশিরভাগই দিরাই উপজেলার। ওখানে করোনা আক্রান্ত হয়ে একজন লোক মারা যাওয়ায় হোম কোয়ারেন্টিনে লোকজনের সংখ্যা বেড়েছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ জন।
গত ১০ মার্চ থেকে এই পর্যন্ত হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০৭ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়া সবাই প্রবাসী, তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৩৭৯ জন। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।
করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন।
এদিকে ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছঅড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ৫টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।
- পাকতে শুরু হয়েছে বোরো ধান, করোনাকালে ধান কাটা শ্রমিকের সংকট হাওরাঞ্চলজুড়ে
- ধান কাটার শ্রমিক আসতে পথে কোন বাধা দেওয়া হবে না – পরিকল্পনা মন্ত্রী


