স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কোয়ালিফাইং ক্রিকেট লীগে অংশগ্রহণের জন্য দল তালিকাভূক্ত করার সময় বেড়েছে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট চৌধুরী আহমদ মুজতবা রাজী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগ্রহী ক্রিকেট দলগুলিকে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নাম তালিকাভূক্ত করতে পারবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যাপ্ত সংখ্যক দল তালিকাভূক্ত না হলে প্রতিযোগিতা বাতিল বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে আগ্রহীদের বর্ধিত তারিখের মধ্যে দল তালিকাভূক্ত করার অনুরোধ করা হয়।
- জাউয়া সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস গাফফার আর নেই
- পরাজিত ইউপি সদস্য প্রার্থীর ভয়ে গ্রামছাড়া মুক্তিযোদ্ধা পরিবার


