জাউয়া সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস গাফফার আর নেই

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলার জাউয়াবাজার সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস গাফফার ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। গত শুক্রবার রাত ২টা ২০ মিনিটের সময় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিস্যাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলঅ সাড়ে ১১টায় তার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ জাউয়া সরকারী ডিগ্রি কলেজ মাঠে মরহুমের প্রথম যানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর ছাতক সদর ইউনিয়নের নিজ বাড়ী মল্লিকপুর গ্রাম সংলগ্ন মাঠে ২য় যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
যানাজায় মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আলহাজ্ব গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান আওলাদ আলী মাস্টার, সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অধ্যক্ষ নাসির উদ্দিন সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে সহকর্মীকে শেষ বিদায় জানাতে জাউয়া কলেজ মাঠে উপস্থিত হন ছাতক সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরন দাস ও জাউয়া করেজের উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিক।