ক্রীড়াবিদ ফজলুল হক আর নেই

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ ফজলুল হক (৬৪) আর নেই (ইন্নালিল্লাহি…..রাজেউন)। বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা ৭টায় মরহুমের নামাজে জানাজা আরপিননগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।  
মরহুম মো. ফজলুল হক একজন কৃতি ব্যাডমিন্টন, ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় ছিলেন। দীর্ঘ ২০ বছর নেতৃত্ব দিয়েছেন  
প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের।
এদিকে মরহুম ফজলুল হকেুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল লেইস রোকেস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ,  ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, শেরেওয়ানুল হক, রেজওয়ানুল হক রাজা, আমিনুল ইসলাম, জিএম তাশহিজ প্রমুখ। এদিকে ক্রিকেট দল ফ্যান্টম গ্রুপ ফজলুল হকের মৃত্যুতে শোক জানিয়েছে।