স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির উদ্যেগে সুনামগঞ্জের হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত ১শ’ পারিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার বিকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাজহারুল ইসলাম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল খান, কেন্দ্রীয় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক চিত্র নায়ক আসরাফুল
ইসলাম উজ্জ্বল, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন, সাংগঠনিক সম্পাদক শিবা সানু, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. শেরগুল আহমদ, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, গৌরারং ইউপি চেয়ারম্যান মো. ফুল মিয়া, বিএনপি নেতা মোস্তাক আহমদ, মঈনুল হক, শামসুল হক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ শাহ প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে এক’শ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ কেজি করে চাল এবং ২ কেজি করে আলু দেওয়া হয়।


