ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গো-খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকার ৩৫টি কৃষক পরিবারের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের প্রাণী সম্পদ অধিদপ্তরে গো-খাদ্য বিতরণ করা হয়।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ও মৌলভিবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ অ্যাড. শামছুন্নাহার রব্বানী শাহানা।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  ডা. আব্দুল মোতালিব ও ভেটেনারী সার্জন একে এম লুৎফুজ্জামান প্রমুখ।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন জানান , জেলার প্রতি উপজেলা গো-খাদ্যের জন্য ৭৫হাজার টাকা করে বরাদ্দ এসেছে। আমরা  আজকে সুনামগঞ্জ সদরে ৩৫টি পরিবারের মধ্যে ১ কেজি করে গো-খাদ্য দিয়েছি। আরো বেশী করে বরাদ্দের জন্য অধিদপ্তরকে লিখেছি। পর্যায়ক্রমে বরাদ্দ আসবে।