স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উত্তর ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে যুবলীগের সম্মেলন শেষে সাবেক ইউপি সদস্য রবীন্দ্র কুমার দাসকে সভাপতি, জামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খায়ের তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য মানিক
মিয়ার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, উপজেলা যুবলীগের সদস্য সুস্থির তালুকদার (রগু), নুরুল আমিন, কাশেম আখঞ্জি, এমরান আলী তালুকদার, রুবেল আহাম্মদ, জামালগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শিরিন তালুকদার, সাধারণ সম্পাদক আশিক নুর, সাচনাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কাওসার আহাম্মদ, সাধারণ সম্পাদক সুজন হালদার, ফেনারবাঁক ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক কল্লোল সরকার, ভীমখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক খোকন হাসান, বেহেলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদার, সাধারণ সম্পাদক সুকেশ রঞ্জন দাস, যুবলীগ নেতা আলমগীর হোসেন, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন, গাউসে লাজম, মিল্টন পাল, মুতলিব মিয়া, ইকবাল হোসেন, আব্দুর রহমান প্রমুখ।


