শহীদ নূর আহমেদ
রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও সুইস রেডক্রস এর অর্থায়নে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত জেলার ৪ উপজেলার ২ হাজার পরিবারের মাঝে ৪ হাজার টাকা করে নগদ ৮০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দ্বিতীয় ধাপের নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহকারি পরিচালক খান মো.তাজুল ইসলাম টিটুর সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুইস রেডক্রস প্রতিনিধি আরিফ ইব্রাহীম চৌধুরী, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড.মতিউর রহমান পীর, এনডিআরটি সদস্য ইমরানুল হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য মো.এমদাদুল হক সাজান, রাহুল দে পাপ্পু, যুব প্রধান হোসাইন আহমদ তানভীর, সিনিয়র যুব রেডক্রিসেন্ট আব্দুস সালাম, রুপি বেগম, ফারুক মিয়া, সাবেক যুব প্রধান জুনাঈদ আহমদ, ইউনিট লেভেল অফিসার আব্দুল মুতালিব প্রমুখ।
নগদ অর্থ বিতরণে স্বেচ্ছাসেবকের দায়িত পালন করেন যুব রেডক্রিসেন্ট মাসুম আহমেদ, সুয়েব আবেদীন, সুমন আহমেদ, রূপ মিয়া, ওহি তালুকদার, ঝরনা বেগম প্রমুখ।
অর্থ বিতরণের প্রথম পর্যায়ে সদর উপজেলার ৫০০ পরিবার কে ২০ লক্ষ টাকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে জামালগঞ্জ ও শাল্লা উপজেলার ১০০০ পরিবারের মাঝে ৪০ লক্ষ টাকা বিতরণ করা হবে।


