কামরান আহমেদ
আগামী ১৪ বৈশাখ ২৭ এপ্রিল রোজ বুধবার খলীফায়ে মাদানী হযরত শায়খে গাজীনগরী (রঃ)এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলূম দরগাহপুর মাদ্রাসার ১৪৩৭ হিজরী সনের তাকমিল ফিল হাদিস ও তাহফিযুল কোরআন সমাপনকারী ছাত্রদের উদ্দেশ্যে খতমে বুখারী ও দোয়া মাহফিল মাদ্রাসার প্রাঙ্গণে সকাল ১১টায় আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে শুভাগমন করবেন আল্লামা মুফতি ইউসুফ সাহেব দারুল উলূম দেওবন্দ (ভারত)।এছাড়া দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীন তাশরীফ করবেন।

