স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম মরহুম মাও. হারুনুর রশিদ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর সুনামগঞ্জ ইমাম-মুয়াজ্জিন পরিষদের আয়োজনে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ইমাম-মুয়াজ্জিন পরিষদের সহ-সভাপতি হাফিজ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাও. দিলোয়ার হোসেনের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাড. জহুর আলী, মাও. আলী নুর, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুর রব চৌধুরী, দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আলী নুর, মাও. গোলাম মৌলা মানিক, মাও. আব্দুল আওয়াল, মাও. নুর হোসেইন, মাও. ছাদ উদ্দিন, মাও. জামাল উদ্দিন, মরহুমের ছেলে হাফিজ মাও. আবিদ হাসান, মাও. বদরুল আলম। দোয়া-মাহফিলে মোনাজাত পেশ করেন হাফিজ মাও. মফিজুর রহমান।
স্মরণসভায় বক্তারা বলেন, ‘মাও. হারুনুর রশিদ ছিলেন সুনামগঞ্জের তথা সিলেট বিভাগের একজন বিশিষ্ট আলেম। তাঁর ইন্তেকালে ইসলামী সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন একজন ধর্মীয় আদর্শে স্বচ্ছ ও সঠিক পথে চলার দিক নির্দেশক।’ সভা শেষে মরহুম মাও. হারুনুর রশিদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পেশ করা হয়।


