ছাতক প্রতিনিধি
ছাতকে প্রায় একমাস ধরে সাহাব উদ্দিন(২৫) নামের এক যুবক নিখোঁজ রয়েছে। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। নিখোঁজ সাহাব উদ্দিন উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধনালী গ্রামের ফয়জুল ইসলামের পুত্র। এ ঘটনায় তার চাচা মাষ্টার নুরুল ইসলাম গত ২০ এপ্রিল
ছাতক থানায় একটি জিডি(নং-১১৪৮) এন্ট্রি করেছেন।
গত ২এপ্রিল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাড়ি থেকে বের হয় সাহাব উদ্দিন। ২৪দিন অতিবাহিত হলেও সে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
- মাও. হারুনুর রশিদ স্মরণে সভা ও দোয়া মাহফিল
- তাহিরপুরে শিক্ষক মিলনায়তনের জন্য এমপি রতনের ১১ লাখ টাকা বরাদ্দ


