খাদিজার উপর হামলাকারী বদরুলের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যার চেষ্টাকারী ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় মানবাধিকার ইউনিটি সুনামগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা মানবাধিকার ইউনিটির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার ইউনিটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সিলেট এমসি কলেজে খাদিজার উপর ন্যাক্কারজনক হামলায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এ ঘটনায় দায়ী বদরুলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’