খাদ্য সংগ্রহ কর্মসূচি চাল ক্রয় করা যায় নি লক্ষ্যমাত্রা মাফিক

শহীদনূর আহমেদ
সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচীর আওতায় চাল ক্রয়ের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত জেলার কোন খাদ্য গোদামই চাল ক্রয়ের এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বলে জানা গেছে। বিশেষ করে সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের হার একেবারেই অপ্রতুল।
সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়  আতব চাল সংগ্রহের লক্ষমাত্রা পুরণ হলেও পুরণ হয়নি সিদ্ধ চালের।  প্রতিকূল পরিস্থিতি ও বাজারে ধানের মুল্যের  সাথে সরকারের নির্ধারিত সিদ্ধ চালের মুল্য কম থাকায় সিদ্ধ চালের লক্ষমাত্রা পুরণ হয়নি বলে দাবী সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ধীরাজ নন্দী চৌধুরীর।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের দেয়া তথ্য মতে, গত ২৬ শে আগস্ট থেকে সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চাল সংগ্রহ শুরু হয়। আগামী ৩০ শে সেপ্টেম্বর যার মেয়াদ শেষ হবে। জেলার দুটি উপজেলার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় আতব চাল ২৬ হাজার ৪৯ মেট্রিক টন ও সিদ্ধ চাল ৬ হাজার ৭০০শ মেট্রিক টন। লক্ষমাত্রা অর্জনে আর ৫ দিন থাকলেও সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে মাত্র  ২ হাজার ৩০০শ মেট্রিক টন। ৫ দিনে ৪ হাজার ৪০০শ মেট্রিক টন অর্জন করা অসম্ভব বলে দাবী সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের।
মাস ব্যাপী খাদ্যবিভাগের লাইসেন্সকৃত ৬৯ টি ব্যবসায়ী মিলার প্রতিষ্ঠান এই চাল সংগ্রহ করে । যার মধ্যে ৬৪ টি আতব ও ৫ টি সিদ্ধ মিলার প্রতিষ্ঠান।
এদিকে সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা  পুরণে সময় বাড়ানোর দাবি জানান একাদিক মিলার ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। সদর উপজেলা বেতগঞ্জ বাজারে খলিল রাইচ মিলের ম্যানেজার  তৌহিদ রশিদ চৌধুরী বলেন, বাজারের ধান আর চালের দামের মূল্যের মধ্যে অনেক পার্থক্য। তাই কম সময়ে সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা পুরণ করা অসম্ভব। চাল সংগ্রহে আরো সময় বাড়ানো দরকার।
সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ধীরাজ নন্দী চৌধুরী বলেন, আমরা আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করেছি। কিন্তু প্রতিকূল পরিস্থিতি ও বাজারে ধানের মুল্যের  সাথে সরকারের নির্ধারিত সিদ্ধ চালের মুল্যে অসামঞ্জস্ব থাকায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
তিনি সিদ্ধ চালের অপুরণকৃত লক্ষমাত্রা সম্পর্কে বলেন, খাদ্য বিভাগ যদি সময় না বাড়ায় তাহলে বাকি লক্ষ্যমাত্রা সারেন্ডার করা হবে।