‘জল জোছনার সুর’ ৩৭৫০ গানের ডিজিটাল রেকর্ডিং শেষ

আকরাম উদ্দিন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ‘জল জোছনার সুর’ কর্মসূচির আওতায় জেলার প্রখ্যাত লোককবিদের সঙ্গীত ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ করার কাজ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানের ২৫জন লোককবির ৩৭৫০টি গান রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ‘জল জোছনার সুর” নামে এই কর্মসূচি বাস্তবায়ন করছেন। চলতি বছরের ১৫ জুন সুনামগঞ্জ লোক সংস্কৃতি সংগ্রহশালায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ‘জল জোছনার সুর’ কর্মসূচির উদ্বোধন করেন।
চলতি বছরের ১৫ জুন থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত  বৈষ্ণব সাধক রাধারমণ দত্ত’র ১০৫০টি গান, দূর্ব্বীণ শাহর ৪০১টি, মরমী কবি হাছন রাজার ৪৬৫টি, মরমী কবি এলাহীবক্স মুন্সীর ২৫টি গান, সৈয়দ শাহনূর শাহর ১৮, বাউল শাহ আব্দুল করিমের ১৫০টি, কফিল উদ্দিন সরকারের ২১০টি, বাউল কামাল পাশার ২০৫টি, মকরম শাহর ১০০টি, ফকির শামছুলের ১০০টি, ফকির আছিম শাহর ১০০টি,  ফকির কালা শাহর ১০০টি, বাউল জবান আলীর ৫০টি গান, ফকির   আব্দুল হামিদ শাহর ৫০টি, বাউল সফর আলীর ৫০টি, বাউল ছিদ্দিক আলী শাহ্ ফকিরের ৫০টি, মছরু পাগলের ৫০টি, ছেগেন শাহর ৫০টি, বাউল তছকির আলীর ৫০টি গান, দেলোয়ার রহমান মুজিব’র ৪০টি, নুরুন্নবীর ৫০টি, আর্শাদ আলীর ২৫টি, শেখ এমএ ওয়ারিশ’র ৫০টি, লোককবি আব্দুর রাজ্জাকের ৫৪টি, আলম শাহর ৫৫টি গানসহ ৩৭৫০টি গান রেকর্ড করা হয়েছে।
এসব গান ড. বিশ্বজিৎ রায়, বিরহী কালা মিয়া, শাহীনুর আলম সরকার, উদাসী মুজিব, বাউল দিলাল উদ্দিন, চন্দন বাউল, বাউল রেহেনা বেগম, বাউল তছকির আলী, বাউল বশির উদ্দিন, সৌরভ সোহেল, রোকসানা বেগম, বাউল কুতুব উদ্দীন, বাউল আক্তার আলম, বাউল মছলন্দর আলী, শ্রী বাবুলাল রবি দাশ, ফিরোজ আলী, অনিক, মঈন উদ্দিন, অজিত কুমার, আয়শা বেগম, তন্নি, সোফিয়া বেগম, মুহিবুর রহমান, কালা শাহ, সুমি  আক্তার, হেলাল উদ্দিন, আনোয়ার উদ্দিন, শাহাবুদ্দীন, তানজিনা বেগম, বাউল সরোয়ার, বাউল মোশাহিদ ভান্ডারি, মোহাম্মদ জায়েদ মিয়া, বাউল সাধক মকরম শাহ, বোরহান উদ্দিন, বাউল আজিজ মুহা. লাল মিয়া, সেলিনা মাইজভান্ডারী, বাউল দিলাল উদ্দিন সরকার, পাগল ফারুক মাইজভান্ডারী, শাহ্ আলী আমজাদ, ছয়াল শাহ, বাউল বশির সরকার, বাউল মনোয়ার, বাউল জয়নাল, বাউল আউয়াল মিয়া, বাউল তেরাই মিয়া, দীপায়ন চৌধুরী, হেনা তালুকদার, বাউল শাহ্জাহান, বাউল ফারুক মিয়া, কৃষ্ণ চন্দ, রিমা রাণী চন্দ, সোহেল রানা, সুষেন চন্দ, বাউল যোবায়ের বখত সেবুল, রাখাল চক্রবর্তী, ইলহাম রেজা, প্রীতিভূষণ চক্রবর্তী, দেওয়ান জাফরান রাজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, পাগল হাসান, দেবদাস চৌধুরী রঞ্জন, ফারজানা আক্তার আশা, বাউল ফকির সমছুল, জমির উদ্দিন, হারুন রশিদ, বাউল হীরামোহন দাশ, আল হেলাল, বাউল রুহেল মিয়া, বাউল আলাউদ্দিন, বাউল কিবরিয়া, চিনুচক্রবর্তী, নিপা সূত্রধরসহ জেলার ও জেলার বাইরের  শতাধিক শিল্পীর কণ্ঠে রেকর্ড করা হয়।