খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি নির্বাচনে যাবে না -কলিম উদ্দিন মিলন

সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ‘খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না। সরকার গায়ের জোরেই খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত রাজ পথে বিএনপির আন্দোলন চলবে।’
সোমবার বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের পশ্চিম বাজার লঞ্চঘাটে পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক
আব্দুল আওয়াল, শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, বাবুল মিয়া মেম্বার, মনির উদ্দিন মেম্বার, সামছুর রহমান বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, যুবদল নেতা জহির উদ্দিন, শফিক আলী, কুতুব উদ্দিন, লকেছ মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকী বিল্লাহ, সহ সভাপতি সুলেমান মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা সুলতান আহমদ, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফ বিল্লাহ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, ছাত্রদল নেতা সাচ্ছা আবেদীন, নোমান ইমদাদ কানন, ইমরান আহমদ, রুকন মিয়া, দিলোয়ার হোসেন, এসএম লায়েক, লাহিন আহমদ, সুজন মিয়া, হাবিবুর রহমান, আতাউর রহমান আতাই, সেবুল আহমদ, সুমন মিয়া, ফাহিম আহমদ, রফিক মিয়া প্রমুখ।
সুনামগঞ্জ সদর
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সদর উপজেলা বিএনপি। সোমবার সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. আকবর আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, নাদের আহমদ, আবুল কালাম, সেলিম উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা মো. আলী, ফুল মিয়া, আকুল আলী, এজাদুর রহমান, আব্দুল মজিদ, জিয়া উদ্দিন, আয়না মেম্বার, আইয়ুব আলী সহ যুবদল ও ছাত্র দলের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।
দক্ষিণ সুনামগঞ্জ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী আলোচসভা করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি।
সোমবার বিকালে উপজেলার পাগলা বাজারে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে দলটির নেতা কর্মীরা। মিছিলটি পাগলা বাজারের প্রধান সড়ক ঘুরে কলেজ মার্কেটের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ আলী, ছলিব নূর বাচ্ছু, আরাফাত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাইম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম, জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন, শহিবুর রহমান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার।
উপস্থিত ছিলেন শিমুলবাঁক ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আবু লেইছ, পশ্চিম পাগলা ইউপি সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, বিএনপি নেতা নূরুল ইসলাম, আছকির আলী, আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুবদল নেতা আকতারুজ্জামান আকতার, আবদুল মজিদ, শহিদ মিয়া, আইনুল হক, শ্রমিকদল নেতা জুবায়ের আহমদ, দুলাল আহমদ, ছাত্রদল নেতা হারুনুর রশিদ, সৈয়দুর রহমান, এইচ এম নাসির আহমদ, মানছুর আহমদ, কাউছার আহমদ, হেলাল আহমদ, ইয়াহিয়া আহমদ ও আতাউর রহমান প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ও সুস্বাস্থ্য কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমানের আশিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ করেন ছাত্রদল নেতা সৈয়দ আকরাম হোসেন, মোঃ ফজলুর রহমান, শফিকুল ইসলাম, আওলাদ হোসেন, আবুল কালাম, শেইকুল ইসলাম, এইচ.এম. আলমগীর, এম রুনেল তাং প্রমুখ।
অপর দিকে বিএনপির নামে আরেকটি গ্রুপ বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।