বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়ার সঞ্চলনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার, কৃষি অফিসার দীপক কুমার দাশ, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলার প্রকৌশলী ফজলুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সৌরভ ভূষণ দেব প্রমুখ।
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৪৪ জন ছেলে মেয়ে বিনা মূল্যে মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ মেধা তালিকায় প্রথম ৪ জনকে ৪ হাজার টাকা করে পুরস্কার প্রদানের ঘোষণা করেন।
- দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন ইউকে’র নির্বাচন
- খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি নির্বাচনে যাবে না -কলিম উদ্দিন মিলন


