সাবেক হুইপ, সুনামগঞ্জ-৪ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়াকে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত করায় জেলা বিএনপি’র নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
শনিবার রাতে শহরের কাজীর পয়েন্ট এলাকার বাসায় এই অভিনন্দন জানানো হয়। এ সময় জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ, সদস্য কাজী নাসিম উদ্দিন লালা, লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান ফুল মিয়া, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সুয়েব আহমদ, দলীয় নেতা নুরুল ইসলাম নুরুলসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি
এদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, তফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের, আনোয়ার জাবেদ, রাসেল আহমদ, থানা ছাত্রদলের আহ্বায়ক সামসুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ ফজলুল হক আছপিয়াকে পৃথকভাবে অভিনন্দন জানান।প্রেসবিজ্ঞপ্তি
- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী কর্মকর্তা ঐক্য পরিষদের আলটিমেটাম
- বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী আজ


