বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন র্বোড শ্রমিক কর্মচারী কর্মর্কতা ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যেগে রবিবার রাজশাহী ও রংপুর অঞ্চলকে নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিভিশন কোম্পানী লি. এর নিকট হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে লাগতার কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন রিয়াজ, উপ-সহকারী প্রকৌশলী ছাইফুল ইসলাম, উচ্চমান হিসাব সহকারী ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ ১৯০২ এর
সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. ফয়সল আলম, উচ্চমান সহকারী জনাব আব্দুল মালিক, নি¤œমান হিসাব সহকারী খয়রুল হোসেন, মিটার পাঠক কৃপেশ রঞ্জন দাস, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ ১৯০২ এর সুনামগঞ্জ শাখার সভাপতি শেরু মিয়া, কার্যকরী সভাপতি মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রিপন মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় কেন্দ্র ঘোষিত ০৭ আগস্ট বিউবোর্ডের নওজোপাডিকোর সাথে স্বাক্ষরিত চুক্তি বাতিলের দাবিতে কালো ব্যাচ ধারণ গেইট সভা ও বিক্ষোভ মিছিল, ৮ আগস্ট গেইট সভা ও বিক্ষোভ মিছিল, ৯, ১০, ১১আগস্ট বিউবোর্ডের সকল শ্রমিক র্কমচারী কর্মকর্তার গণছুটি, ১৩ ও ১৪ আগস্ট গেইট সভা ও বিক্ষোভ মিছিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়। এছাড়াও ১৬ আগস্টের মধ্যে বিউবোর্ডের স্বাক্ষরিত চুক্তি বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি


